ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আ.লীগ থেকে পদত্যাগ, কাদের মির্জার ফেসবুক স্ট্যাটাস

আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়েছেন।


স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনও রকম কোনও জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করব না। ভবিষ্যতে আমি কোনও রকম কোনও দলীয় পদ-পদবির দায়িত্ব নেব না।


এর আগে তিনি, বুধবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।


এ সময় তিনি বলেন, অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। প্রশ্নবিদ্ধ আমি আর হতে চাই না কিন্তু আমি দল থেকে বিদায় নিচ্ছি। এতদিন আ.লীগের মির্জা ছিলাম। আওয়ামী লীগের মির্জা আজ থেকে আমি নেই। কোন শক্তি আমাকে আর আ.লীগের মির্জা বানাতে পারবে না।


তবে তিনি নিজের ঘোষিত উপজেলা আ.লীগের কমিটিকে তিনি দূর থেকে সহযোগিতা করবেন বলে জানান।


উল্লেখ্য, কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের দুই নম্বর সদস্য থেকে ২৭ বছরেরও বেশি সময় উপজেলা আ.লীগের নেতৃত্ব দিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑